দিনাজপুরে মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হওয়ার অভিযোগে দিনাজপুর পৌরসভার সচিব এস এম সাইদুর রহমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও কাউন্সিলর আবু তৈয়ব আলীর বিরুদ্ধে গত বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডিতে বলা হয়, মেয়র ঠিকানাবিহীন ব্যক্তিদের সাহায্যের নামে প্রতিদিন ২০ হাজার টাকার এবং বিধিবহির্ভূতভাবে গাড়ির জ্বালানি তেলের মাসিক বিল বাবদ এক লাখ ২০ হাজার টাকার ভুয়া বিল বা চেকে তাঁকে স্বাক্ষর করতে বাধ্য করেন। বিধিবহির্ভূতভাবে সব বিল বা চেকে সই দিতে তিনি আপত্তি করায় গত মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে কাউন্সিলর একজন কর্মচারীকে দিয়ে সচিবকে পৌরসভার বাগানে ডেকে নেন। ওই সময় মেয়রের উপস্থিতিতে সচিবকে কাউন্সিলর গালাগাল করেন। সচিব এর প্রতিবাদ করলে কাউন্সিলর তাঁর ওপর হামলা চালান। প্যানেল মেয়র মুরাদ আহমেঞ্চদ গিয়ে সচিবকে উদ্ধার করেন।সচিব জিডিতে উল্লেখ করেন ভবিষ্যতে চেক বা বিলে সই না করলে বড় ধরনের ক্ষতি করার এবং তাঁকে হত্যার হুমকি দেন কাউন্সিলর। মেয়রের ইন্ধনে কাউন্সিলর এ ঘটনা ঘটিয়েছেন। মেয়র অভিযোগ অস্বীকার করে জানান, তৈয়ব আলীর সঙ্গে সচিবের কথা-কাটাকাটি হয়েছে। সমস্যা মিটেও গেছে। তাঁর সঙ্গে সচিবের কিছু হয়নি। তিনি পাল্টা অভিযোগ করে জানান, পৌরসভার তহবিল থেকে দুই লাখ টাকা অগ্রিম না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি তাঁর নামে কুৎসা রটাচ্ছেন। সচিবের জিডি সেই ধারাবাহিকতারই অংশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানি জানান, এ ব্যাপারে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।