দিনাজপুরে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দিনাজপুর জেলা কমিটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান। অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা কামাল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল আলী চৌধুরী, পৌর তাঁতী দলের আহ্বায়ক লাবু চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কবিরুল ইসলামসহ জেলা বিএনপি, যুবদলসহ সব অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।