দিনাজপুরে রবীন্দ্র সংগীত সমিঞ্চলন পরিষদের সমেঞ্চলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসংগীত সমিঞ্চলন পরিষদ দিনাজপুর জেলা শাখার দ্বিবার্ষিক সমেঞ্চলন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমেঞ্চলন উদ্বোধন করেন সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম। সকাল সাড়ে ১০টায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আজাদী হাই। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রবীন্দ্রসংগীত সমিঞ্চলন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল ইসলাম বলেন, কবিগুরুর গান, কবিতাসহ সব ধরনের লেখনী আমাদের অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করতে শেখায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা রবীন্দ্রসংগীত সমিঞ্চলন পরিষদের সভাপতি মন্তষ রায়, শিক্ষাবিদ আবুল কালাম আজাদ, শিক্ষক শফিকুল ইসলাম, শিল্পী রাজিউদ্দীন চৌধুরী ও আবু সাঈদ বক্তব্য দেন। সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন নুরুল মতিন। বিকেলে সহসভাপতি রবিউল আউয়ালের সভাপতিত্বে প্রতিনিধি সভায় জাতীয় রবীন্দ্রসংগীত সমিঞ্চলন পরিষদ দিনাজপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন সভাপতি আজাদী হাই, সহসভাপতি চিত্ত ঘোষ, রবিউল আওয়াল, শহিদুল ইসলাম খান, রাজিউদ্দীন চৌধুরী, মানস ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক নুরুল মতিন, কোষাধ্যক্ষ প্রদীপ ঘোষ, সম্পাদক কামরুজ্জামান শামস্, আবু সাঈদ, নিজাম উদ্দীন আহমেদ, মিনারা পারভীন এবং সদস্য মাসুদ মুস্তাফিজ, মাহমুদ আকতার, ময়েনউদ্দিন চিশতি, টিটো রেদওয়ান, মোজামেঞ্চল বিশ্বাস, স্বপ্না রায়, কৃষ্ণা বিশ্বাস, বিমান দাস ও সনৎ চক্রবর্তী। উপদেষ্টারা হলেন কাজী বোরহান, মির্জা আনোয়ারুল ইসলাম, আবুল কালাম আজাদ, শাহজাহান শাহ, আরতি সাহা এবং মিনা ভট্টাচার্য্য।