দিনাজপুরে শালবনে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খটখটিয়া-কৃষ্টপুর গ্রামের শালবনে এক নিখোঁজ স্কুলছাত্রীর লাশ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা একটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্রীর নাম সোহাগী (১৩)। সে উপজেলার গোলাপগঞ্জে ইউনিয়নের খটখটিয়া-কৃষ্টপুর গ্রামের তারা মিয়ার মেয়ে। সোহাগী গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। গত তিন দিন ধরে সে নিখোঁজ ছিল।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, মেয়েটি গত তিন দিন ধরে নিখোঁজ ছিল। আজ দুপুরে শালবনের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।