দিনাজপুরে শ্রমিক ফেডারেশনের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সম্মেলন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের মূল স্লোগান ছিল ‘জাতীয় উন্নয়নে শিল্প স্বার্থে শ্রমিক স্বার্থ রক্ষা করো, কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ জীবনমানের উন্নয়ন করো।’
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান। জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি রবিউল আউয়ালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলার সভাপতি আবদুল হক। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক হবিবর রহমান, শ্রমিক নেতা আবুল হোসেন ও জাতীয় ফেডারেশন দিনাজপুর জেলা শাখার নেতা বিমল আগারওয়াল। এ
ছাড়া বক্তব্য দেন পরজান আলী, আরাফাত রহমান, মোসাদ্দেক হোসেন, মো.¯ ইকবাল ও মোশারফ হোসেন।
সম্মেলন উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় নাট্য সমিতি মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে মিলিত হয়।
প্রধান অতিথি মাহমুদুল হাসান সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতিকে চ্যালেঞ্জ করে দেশের স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।