দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জে ট্রাকচাপায় তিনজন প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার ও মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটেছে।
বিরামপুরে গতকাল বুধবার ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মিল্লু রহমান (৪৮) ও তাঁর ভাতিজা আনোয়ার হোসেন (৩৫) নিহত হয়েছেন। তাঁরা দুজন পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। তঁারা বাইসাইকেলে করে কাজের সন্ধানে যাওয়ার পথে ঢাকামুখী একটি ট্রাক তঁাদের চাপা দেয়। মিল্লু রহমান বিরামপুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের ঢেলুপাড়া গ্রামের বাসিন্দা।
এর আগে মঙ্গলবার নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে ট্রাকের চাপায় সাজ্জাদ হোসেন (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থী মারা গেছে। সে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। সে বাজিতপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।