দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার বটতলীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম আবদুস সামাদ (৪৫)। তিনি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর একজন কর্মচারী। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহনের একটি বাস গতকাল সকাল ১০টার দিকে মহাসড়কের বটতলীতে মোটরসাইকেল আরোহী আবদুস সামাদকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান পিপিএম বলেন, আবদুস সামাদ সকালে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।