দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বাসযাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের সদর উপজেলায় এক বাসযাত্রী নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সদর উপজেলার জামতলী এলাকায় গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম সাবিনা ইয়াসমিন (৪৫)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের আবদুল হান্নানের স্ত্রী। আহত ব্যক্তিদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টায় একটি যাত্রীবাহী বাস দিনাজপুর-রংপুর মহাসড়কের জামতলী এলাকায় পৌঁছালে এর সামনের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের ৩০ জন যাত্রী আহত হন। আহত যাত্রীদের উদ্ধার করে িনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাবিনা ইয়াসমিন মারা যান।
হাসপাতালের অতিরিক্ত পরিচালক মো. সিদ্দিকুর রহমান জানান, আহত ব্যক্তিদের মধ্যে সবুর অধিকারী, সাইফুল ইসলাম ও শিরিন আকতারের অবস্থা আশঙ্কাজনক।