দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবাইনগর এলাকায় গত রোববার রাত ১০টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম জাহাঙ্গীর আলম (৫২)। তিনি দিনাজপুর সদর উপজেলার কাশিপুর গ্রামের তজির উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার রাত ১০টায় জাহাঙ্গীর আলম বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে মহাসড়ক দিয়ে দিনাজপুর শহরে আসছিলেন। ভবাইনগর নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে স্থানীয় লোকজন উদ্ধার কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে।
কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় উত্তেজিত জনতাকে শান্ত করে। গতকাল সোমবার ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মোটরযান আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।