দিনাজপুরে স্কুল বিজ্ঞান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে দেড় মাসব্যাপী ‘স্কুল বিজ্ঞান উৎসব’ শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় সদর উপজেলার চেরাডাঙ্গী বহুমুখী উচ্চবিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। দিনাজপুর সায়েন্স একাডেমির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে একাডেমির সভাপতি বিকাশ চন্দ্র সরকার বলেন, অশিক্ষা, কুশিক্ষা, ধর্মান্ধতা ও কূপমণ্ডূকতা থেকে জাতিকে মুক্ত করতে বিজ্ঞানচর্চার বিকল্প নেই।