দিনাজপুরে স্কুল বিজ্ঞান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে দেড় মাসব্যাপী ‘স্কুল বিজ্ঞান উৎসব’ শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় সদর উপজেলার চেরাডাঙ্গী বহুমুখী উচ্চবিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। দিনাজপুর সায়েন্স একাডেমির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে একাডেমির সভাপতি বিকাশ চন্দ্র সরকার বলেন, অশিক্ষা, কুশিক্ষা, ধর্মান্ধতা ও কূপমণ্ডূকতা থেকে জাতিকে মুক্ত করতে বিজ্ঞানচর্চার বিকল্প নেই। উৎসবে মাল্টিমিডিয়ার মাধ্যমে গণিতের বিভিন্ন সমীকরণ তুলে ধরেন একাডেমির সাধারণ সম্পাদক গণিত শিক্ষক মো. একরামুল হক। জীববিজ্ঞান বিষয়ে খাদ্য পরিপাকতন্ত্রের ওপর আলোচনা করেন অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার। পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ওপর উপস্থাপনা তুলে ধরেন উৎসবের সমন্বয়কারী মো. জিয়াউল হক। উৎসবে বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণীর দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।