দিনাজপুরে স্পোর্টস ভিলেজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর বড় ময়দানে গত শনিবার সন্ধ্যায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত স্পোর্টস ভিলেজের উদ্বোধন করা হয়েছে।

দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। দিনাজপুরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল, ক্রিক্রেট, ভলিবলসহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে এ ক্রীড়াক্ষেত্র গড়ে তোলা হয়েছে।
দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার বলেন, ‘দিনাজপুরে একাধিক বিশাল মাঠ ও স্টেডিয়াম থাকলেও সেখানে খেলোয়াড়দের বিশ্রামসহ থাকা-খাওয়ার ব্যবস্থা না থাকায় আমরা কোনো জাতীয় বা আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্যোগ নিতে পারি না। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও স্থানীয়ভাবে খেলাধুলার বিকাশ ঘটছে না। এখন এই স্পোর্টস ভিলেজে একসঙ্গে কমপক্ষে ৪০ জন খেলোয়াড় বিশ্রামসহ ডাইনিং সুবিধা এবং থাকার জন্য আধুনিক ও মানসমঞ্চত ব্যবস্থা আছে।’