দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বোচাগঞ্জের চিলাপাড়া বাজারের কাছে আজ সোমবার ভোরে গাছের সঙ্গে টহল পুলিশের একটি গাড়ির ধাক্কা লেগে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
ঘটনাস্থলে নিহত ওই পুলিশ কনস্টেবল হলেন আব্দুল লতিফ (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোচাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জমির উদ্দিন বলেন, ভোর পাঁচটার দিকে পুলিশের একটি গাড়ি টহল দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফের বাড়ি গাইবান্ধা জেলার মকছেদপুর গ্রামে। দুর্ঘটনায় রেজাউর রহমান, সোহেল, বেলাল হোসেন ও আবদুল গফফার আহত হয়েছেন।
গুরুতর আহত বেলাল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে, গাড়িচালক কনস্টেবল সোহেল ও কনস্টেবল আবদুল গফফারকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউর রহমানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।