দিনাজপুরে সড়কে প্রাণ গেল তিন জনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাঁরা সবাই মোটরসাইকেল আরোহী। আজ শনিবার বেলা তিনটার দিকে সদর উপজেলার জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চকগোপাল গ্রামের আনারুল ইসলাম (৩২), দাইনুর গ্রামের রবিউল ইসলাম (৩০) এবং চিরিরবন্দর উপজেলার আমতলী চকমুসা গ্রামের আবদুল হাই (৩৪)।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল আহমেদ প্রথম আলোকে বলেন, শনিবার বিকেলে সদর উপজেলার জালিয়াপাড়ায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনারুল ইসলাম ও আবদুল হাই মারা যান। আহত অবস্থায় রবিউল ইসলামকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে রবিউল ইসলাম মারা যান। এ ঘটনায় আহত ইউনুস আলী (৫৫) চিকিৎসাধীন রয়েছেন।