দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম সংবর্ধিত
ফুলে ফুলে ভরে গিয়েছিল মঞ্চ। বেলা ঠিক তিনটা থেকে পাঁচটা। দুই ঘণ্টা ধরে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা সারি বেধে ফুল দিয়ে প্রধান অতিথিকে অভিনন্দন জানান।
জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় দিনাজপুর সদর-৩ আসনের সাংসদকে এভাবে অভিনন্দন জানানোর বিষয়ে দিনাজপুর সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম বলেন, ‘এমন সংবর্ধনা অনুষ্ঠান দিনাজপুরে এই প্রথম। স্বাধীনতার পর এই প্রথম দিনাজপুর সদর আসনের কোনো সাংসদের গাড়িতে জাতীয় পতাকা উড়ল।’
গতকাল শনিবার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে সংবর্ধনার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সাংসদ মনোরঞ্জনশীল গোপাল, দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, মহিলা পরিষদের সহসভানেত্রী রাজিয়া সরকার ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ বক্তব্য দেন।
সংবর্ধনার জবাবে ইকবালুর রহিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় প্রধানমন্ত্রী দিনাজপুরবাসীকে সমঞ্চানিত করেছেন। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে দিনাজপুরের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এ ব্যাপারে পাশে বুদ্ধি-পরামর্শ দিতে তিনি অগ্রজদের সহযোগিতা কামনা করেন।