প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় ১৩ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। দিনাজপুর সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৩-এ গতকাল মঙ্গলবার এ অভিযোগ গঠন করা হয়। ১৩ আসামির মধ্যে ১০ জন আদালতে দোষ স্বীকার করেছেন। সাক্ষ্যগ্রহণ করা হয়েছে ১০ জন সাক্ষীর। গতকাল সকাল ১০টায় বিশেষ আদালত-১৩-এর কার্যক্রম শুরু হয়। এর আগে ১৩ আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন আদালতের কৌঁসুলি বিডিআরের দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তারেক ইফতেখার উদ্দিন খান। আদালতের সভাপতি বিডিআরের দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল সালেহ্ আহমাদ আসামিদের বিরুদ্ধে অভিযোগ পৃথকভাবে পাঠ করে শোনান।