দিনাজপুরে ১৯ চেয়ারম্যানের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গতকাল রোববার বেলা তিনটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ইমতিয়াজ হোসেন চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। ইমতিয়াজ হোসেন বলেন, চিরিরবন্দর উপজেলার ১২টি এবং পার্বতীপুর উপজেলার সাতটি ইউপিতে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকালের শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানদের সবাই উপস্থিত ছিলেন।