দিনাজপুরে ২১ দফার দাবিতে শিক্ষক-কর্মচারী ফ্রন্টের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলা, বেসরকারি শিক্ষা জাতীয়করণ, এমপিও-বঞ্চিত ব্যক্তিদের এমপিওভুক্ত, পরীক্ষাপদ্ধতির সংস্কারসহ ২১ দফা দাবিতে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের রাস্তায় শিক্ষক-কর্মচারীরা ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে দিনাজপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান, কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ মো. সাইফুদ্দিন আখতার, বর্তমান অধ্যক্ষ সরদার কুদরত-ই-খুদা, রানীগঞ্জ এহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিসাস বসাক, সংগীত ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিতেন্দ্রনাথ রায়, সেতাবগঞ্জ কলেজের শিক্ষক মো. মোজাহার আলী, আদর্শ কলেজের পরিমল চক্রবর্তী তপন, অধ্যাপক নাসরিন বেগম প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে দিনাজপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।