দিনাজপুরে ২১৩ জনকে আইনি সহায়তা দিয়েছে ব্লাস্ট
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দিনাজপুর ইউনিট গত এক বছরে ২১৩ জন ব্যক্তিকে আইনি সহায়তা দিয়েছে। গত বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় ব্লাস্ট দিনাজপুর ইউনিটের সমন্বয়কারী সিরাজুম মুনিরা এ তথ্য দেন।
সংস্থাটি সালিসের মাধ্যমে বিচারপ্রার্থীদের ২৬ লাখ ৩২ হাজার ৪৯৯ টাকা আদায় করে দিয়েছে। এ ছাড়া সংস্থাটি মামলা করে ৮ লাখ ৬১ হাজার ৪৭৫ টাকা আদায় করে দিয়েছে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিরাজুম মুনিরা জানান, ব্লাস্ট একটি অলাভজনক আইনি সহায়তাদানকারী প্রতিষ্ঠান। সুবিধাবঞ্চিত, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সংস্থাটি কাজ করে যাচ্ছে। গত বছরের এপ্রিল থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত সংস্থাটির দিনাজপুর ইউনিট ২১৩ জন মানুষকে আইনি পরামর্শ দিয়েছে। সব মিলিয়ে ৫৫১টি অভিযোগ ছিল। এর মধ্যে সালিসের মাধ্যমে ১৬৪টি অভিযোগের মীমাংসা হয়েছে। এই সময়ে মামলা দায়ের হয়েছে ১৬৪টি। এর মধ্যে ১০৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ ছাড়া মানবাধিকার সচেতনতাবিষয়ক মোট ৮০টি সভা সভা অনুষ্ঠিত হয়েছে।