দিনাজপুরের আকাশে সূর্যকে ঘিরে রংধনু মুগ্ধ শহরবাসী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টা দিনাজপুরের আকাশে সূর্যের চারপাশ ঘিরে ব্যতিক্রমধর্মী রংধনু সৃষ্টি হয়। এ সময় সূর্যের চারপাশে ছিল ঘন কালো মেঘ। শহরের বহু মানুষ খালি চোখেই অভিনব বিষয়টি দেখতে পেরেছেন। এটি শহরজুড়ে ব্যাপক কৌতূহলের সঞ্চার করে।এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিজ্ঞান চর্চাবিষয়ক সংগঠন ‘অনুসন্ধিৎসু চক্র’র শাহজাহান মৃধা বিষয়টিকে রংধনু আখ্যায়িত করে প্রথম আলোকে বলেন, ‘সূর্যগ্রহণ হয় কৃষ্ণপক্ষের সময়। এখন পূর্ণিমা চলছে। তাই এটি কিছুতেই সূর্যগ্রহণ নয়। মেঘের জলীয় বাষ্পে আলো প্রতিসরিত হয়েই এই রঙিন বলয়ের সৃষ্টি হয়েছে। রংধনু এভাবেই গঠিত হয়।’