দিনাজপুরের গণিত ও পদার্থবিজ্ঞান উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সায়েন্স একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী গণিত ও পদার্থবিজ্ঞান উৎসবের শেষ দিনে গতকাল প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিমের হাত থেকে ক্রেস্ট নেয় এক শিক্ষার্থী l ছবি: প্রথম আলো
দিনাজপুর সায়েন্স একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী গণিত ও পদার্থবিজ্ঞান উৎসবের শেষ দিনে গতকাল প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিমের হাত থেকে ক্রেস্ট নেয় এক শিক্ষার্থী l ছবি: প্রথম আলো

দিনাজপুর সায়েন্স একাডেমির আয়োজনে নবম গণিত ও ষষ্ঠ পদার্থবিজ্ঞান উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সদর আসনের সাংসদ ইকবালুর রহিম।
উৎসবের সমাপনী (দ্বিতীয়) দিন গতকাল সকাল ১০টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিজ্ঞান-বিষয়ক বিতর্ক। বিষয় ছিল ‘পারমাণবিক গবেষণা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত’। এতে দিনাজপুর জিলা স্কুল দল বিজয়ী হয়। এরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় বিজ্ঞান কুইজ, বিজ্ঞান গেমস, বিজ্ঞান প্রদর্শনী, মুক্তিযুদ্ধকে জানি ও প্রশ্নোত্তর পর্ব।
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের শিক্ষক বিধান চন্দ্র হালদার, ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিিনয়ারিং বিভাগের শিক্ষক মো. দেলোয়ার হোসেন, দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি বিকাশ চন্দ্র সরকার, সেতাবগঞ্জ ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান মো. শাহাদাৎ হোসেন, চেরাডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, একাডেমির সহসভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক একরামুল হক শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন।
এ ছাড়া উৎসবের শেষ অংশে প্রধান অতিথি ইকবালুর রহিম, বিশেষ অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, দিনাজপুর চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন। পরে ১৭৩ জন বিজয়ীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকাশ চন্দ্র সরকার।