দিনাজপুরের তিন গ্রামে বিদ্যুতের সংযোগের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলায় গতকাল বৃহস্পতিবার তিনটি গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ, বিদ্যালয় ভবন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিদ্যুৎসংযোগ পাওয়া গ্রামগুলো হলো আলোকঝাড়ি মণ্ডলপাড়া, দুয়োসুয়ো চাঁদ মেম্বারপাড়া ও পাকেরহাট সেনপাড়া। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী জানান, তিন কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণে ২৩ লাখ টাকা ব্যয় হয়েছে।সকালে মন্ত্রী চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিঙ্গানগর সাহাপাড়ায় ও খানসামা উপজেলার পূর্ব বাসুলি গ্রামে দুটি কালভার্ট উদ্বোধন করেন।