দিনাজপুরের শিশুটির অবস্থার উন্নতি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটির শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হচ্ছে।

গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিশুটির বাবা এসব কথা জানান।

গত ১৮ অক্টোবর শিশুটি নিখোঁজ হয়। পরদিন ভোরে শিশুটিকে তার বাড়ির কাছে হলুদখেতে গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়া যায়। প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে শিশুটি এখন আছে ঢাকা মেডিকেলে।

চিকিৎ​সক সালমা রউফ বলেন, চিকিৎসকদের দেখতে দেখতে এখন আর ততটা ভয় পায় না শিশুটি।