দিনাজপুরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার কারণে দিনাজপুরের সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল নয়টা পর্যন্ত এই অবস্থা রয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোখলেসার রহমান আজ সকালে প্রথম আলোকে বলেন, বন্যার পানিতে দিনাজপুরের বিভিন্ন স্থানে রেললাইন ডুবে গেছে। এ জন্য দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ গতকাল থেকে বন্ধ রয়েছে।