প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ কাউন্সিল চলতি ২০১০ শিক্ষাবর্ষ থেকে দিনাজপুরের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলকে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষার কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ উপলক্ষে এই বিদ্যালয়ে গত সোমবার মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হাফিজুর রহমান ভূঞা। এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন। ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি জীবন রোজারিও জানান, গত মঙ্গলবার বেলা ১১টা থেকে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের সঙ্গে দিনাজপুরের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের কেন্দ্রেও একযোগে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা শুরু হয়।