দিনে গরম রাতে ঠান্ডা, অসুস্থ হয়ে পড়ছে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনে প্রচণ্ড গরম ও ভোর রাতে শীত পড়ার কারণে জয়পুরহাটে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। জেলা সদর আধুনিক হাসপাতালের বহির্বিভাগে বর্তমানে প্রতিদিন গড়ে দেড় হাজার রোগী চিকিৎসা নিতে আসছে। এর মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।চিকিৎসকেরা জানান, আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে। সোমবার জেলা সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত ৩৪ জন শিশু চিকিৎসা নিচ্ছে। শিশুদের জন্য হাসপাতালে মাত্র ছয়টি শয্যা রয়েছে। ফলে ২৮টি শিশুকে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।