দিনে দাবদাহ রাতে কুয়াশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শেষ বৈশাখে এক সপ্তাহ ধরে দিনে প্রচণ্ড দাবদাহ এবং রাতে ঘন কুয়াশা পড়ছে। হঠাৎ বৈরী এই আবহাওয়ার কারণে ডায়রিয়াসহ নানা ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়ছে।নাগেশ্বরী পৌরসভার পায়রাডাঙ্গা গ্রামের মোজাফ্ফর হোসেন (৯২) বলেন, ‘বাবা মোর জীবনেও বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে এমন শীত (কুয়াশা) পড়া দ্যাখোং নাই। এটা বুজি দুনিয়া ধ্বংসের আলামত।’ ডায়নারপাড় গ্রামের রবিউল ইসলাম (২৪) বলেন, ‘দিনে গরমে টেকা যায় না, অথচ রাতে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়। একই ধরনের কথা বলেন চরবেরুবাড়িয়া গ্রামের মোসলেমা খাতুনসহ কয়েকজন।নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘দিনে প্রচণ্ড গরম আর রাতে শীত। এ কারণে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, হাঁপানি ও সর্দিকাশিতে আক্রান্ত হচ্ছে। আমরা প্রতিদিন এ ধরনের অসংখ্য রোগীকে চিকিৎসা দিচ্ছি।’