দিনে দুপুরে ফ্ল্যাটের তালা ভেঙে চুরির চেষ্টা, আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাড়া ফ্ল্যাটে তালা দিয়ে নিচে গিয়েছিলেন গৃহকর্ত্রী। ফিরে এসে দেখেন তালাটি ভাঙা। দরজাও ভেতর থেকে বন্ধ। কারা যেন ভেতরে ফিসফাস করছে। গৃহকর্ত্রীর সন্দেহ হয়। তিনি চোর চোর বলে দিলেন চিৎকার। মুহূর্তের মধ্যে এলাকাবাসী হাজির। খবর দেওয়া হয় পুলিশে। একসময় ঘরের ভেতর থেকে বের হয়ে আসেন দুই ব্যক্তি।তাঁরা হলেন আকতার হোসেন ও মনির হোসেন। জনতা তাঁদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার নবাব সলিমুল্লাহ রোড এলাকায় গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, দুই চোরকে আটকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।