প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ‘সরকার একটি দলকে ইসলামের নামে সভা-সমাবেশ করতে দেয়, অথচ আমাদের ঘর থেকেও বের হতে দেয় না।’গতকাল শুক্রবার এক বিবৃতিতে মুফতি আমিনী এ কথা বলেন। তিনি ওই দলটির নাম প্রকাশ না করে বলেন, দিনের বেলায় সরকারবিরোধী স্লোগান দিয়ে, রাতে সরকারের সঙ্গে বৈঠক করে ইসলামী আন্দেলন হয় না। এতে বরং সরকারকে ইসলামবিরোধী কাজে পরোক্ষভাবে উৎসাহিত করা হয়। বিবৃতিতে আমিনী বলেন, কোনো আলেম সজ্ঞানে এ সরকারকে সমর্থন করতে পারে না। গুটি কয়েক দালালমনস্ক আলেম ব্যক্তিস্বার্থে, কিছু আলেম না বুঝে সরকারের ফাঁদে পা দিয়েছে।বিবৃতিতে মুফতি আমিনী অভিযোগ করেন, তাঁর দলের চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা শাখার সহকারী সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ৪ মে গুম হয়েছেন। তাঁকে উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন আমিনী।