দিনেও জ্বলছে রাস্তার বাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় দিন-রাত বিরতিহীনভাবে জ্বলছে রাস্তার বাতি। এতে প্রতিদিন ৩৫০ ইউনিট বিদ্যুৎ অপচয় হচ্ছে। পল্লী বিদ্যুৎ বলছে, সুইচ না থাকায় বাতিগুলো বন্ধ করা যাচ্ছে না, অবিরাম জ্বলছে।পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, কসবা পৌর কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় ১১৩টি রাস্তার বাতি বরাদ্দ নেয়। পল্লী বিদ্যুৎ সমিতিকে প্রতিটি বাতির জন্য পৌরসভা মাসিক ২৭২ টাকা হারে বিল দিচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতি বাতি ও আনুষঙ্গিক সরঞ্জাম সরবরাহ করে। সরেজমিনে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বরাদ্দ পাওয়া ১১৩টি বাতির মধ্যে বর্তমানে জ্বলছে ৯৪টি। এর মধ্যে ৭০টি বাতি বিরতিহীনভাবে জ্বলছে।ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মিজানুর রহমান বলেন, প্রতিটি বাতিতে দিন-রাতে ১০ ইউনিট বিদ্যুৎ লাগে। আর্থিক সংকটের কারণে সুইচ লাগানো যাচ্ছে না। তবে শিগগির অল্প অল্প করে সুইচের ব্যবস্থা করা হবে।কসবা পৌরসভার মেয়র মুহামঞ্চদ ইলিয়াছ বলেন, পৌরসভা থেকে প্রতিটি বাতির জন্য পল্লী বিদ্যুৎকে ২৭২ টাকা বিল দেওয়া হয়। প্রতিটি বাতিতে সুইচ লাগিয়ে দেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে।