একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজিং ব্যবস্থাপক হিসেবে সচ্ছল বেতনের চাকরি করতেন দিপেন্দ্র বিশ্বাস (৩৬)। নতুন বিয়ে করে ভালোই কাটছিল দিন। গত এপ্রিল মাসে মাল্টিপল মাইলোমা, কর্ড কমপ্রেশন ও বোয়েল অ্যান্ড বাডার ইনকনসিসটেন্স রোগ ধরা পড়ে। শুরু হয় জীবন-মৃত্যুর লড়াই। শরীরের নিচের অংশ সম্পূর্ণ অবশ হয়ে পড়ে। দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিত্সা হয়েছে। মিরপুরের সিআরপির চিকিত্সকেরা জানিয়েছেন, খুব ধীরে হলেও প্রতিদিন অল্প অল্প করে দিপেন্দ্রের অবস্থার উন্নতি হচ্ছে। তবে আরও দুই বছর চিকিত্সা চালিয়ে যেতে হবে। এ জন্য অন্তত ১৭ লাখ টাকা প্রয়োজন। কিন্তু প্রায় ৫০ লাখ টাকা খরচ করে দিপেন্দ্রের পরিবার এখন নিঃস্ব। তাদের পক্ষে আর চিকিত্সা চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। নিরুপায় হয়ে দিপেন্দ্রকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: দিপেন্দ্র বিশ্বাস, হিসাব নম্বর: ০০১-১১৬৯৫৩-০০১, এইচএসবিসি ব্যাংক। বিজ্ঞপ্তি