দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বৃহস্পতিবার আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘নিরাপদ প্রসবসেবা পাওয়া আমার অধিকার’। এ উপলক্ষে গতকাল বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্ট। গর্ভাবস্থা, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সময়ে জরুরি প্রসূতিসেবা নিশ্চিত এবং নারীর ইচ্ছা অনুযায়ী নিরাপদ প্রসবসহ ৮ দফা সুপারিশমালা তুলে ধরেন সংস্থাটির পরিচালক মো. মুনিরুজ্জামান। মুনিরুজ্জামান বলেন, শিশু জম্মের প্রথম ছয় সপ্তাহে মা ও শিশুর সেবা বেশি প্রয়োজন। তা ছাড়া এ সময় প্রসূতি ও শিশুমৃত্যু হার এবং অসুস্থতার ঝুঁকি খুব বেশি। তাই নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা সবার দায়িত্ব।