প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিচার বিভাগ পৃথক্করণ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার শাহজাদপুর আইনজীবী সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন শাহজাদপুর উপজেলা আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ তোফাজ্জল হোসেন, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আসিফ ইকবাল, আইনজীবী আফতাব উদ্দিন, ফরিদা আকতার, আবদুল মালেক, মতিয়ার রহমান প্রমুখ।