প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমার রক্তে বাঁচুক জীবন, চোখে আমার দেখুক ভুবন...’ স্লোগানে সিলেটে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল দুপুরে সন্ধানী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে এই দিবস উদ্যাপনে স্বেচ্ছায় রক্তদান করা হয়। চৌহাট্টায় মাতৃমঙ্গল হাসপাতাল প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী। বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আহমদ সিরাজুম, মো. মইনুল আহসান, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সদস্য মো. সাইফুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি আবদুর রহমান।