প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনে গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করা হয়েছে। তবে এবার পৃথকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকেরা দিবসটি উদ্যাপন করেন।
পৃথকভাবে দিবস উদ্যাপন করার ব্যাপারে ঐক্য ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান বলেন, ‘আমরা উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন করছি। কিন্তু প্রশাসন উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয় দিবস পালন করছে। তাই আমরা আলাদাভাবে এ দিবস উদ্যাপন করছি।’
‘সৃষ্টি সুখের উল্লাসে’ প্রতিপাদ্য নিয়ে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিস অনুষদের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন দুই সহ-উপাচার্য এম এ মতিন (শিক্ষা) ও আফসার আহমদ (প্রশাসন)।