দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার খুলনা শহরে বিশ্ব নগর-পরিকল্পনা দিবস উদ্‌যাপিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) খুলনা চ্যাপ্টার এসব কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে ‘প্ল্যানিং ও ডেভেলপমেন্ট-খুলনা সিটি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপি খুলনা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক তুষার কান্তি রায়। খুলনা নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা ২ আসনের সাংসদ মিজানুর রহমান। বিআইপি-খুলনা চ্যাপ্টারের সভাপতি মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের প্রধান অধ্যাপক শেখ মো. মুরসালিন মামুন, কুয়েট ইউআরপি বিভাগের প্রধান মো. মোস্তফা সরোয়ার প্রমুখ।