প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলায় পৃথক কর্মসূচি পালিত হয়েছে। সদর উপজেলার দক্ষিণ কোতোয়ালির কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল সোমবার সকালে ‘উন্নত স্যানিটেশন সুস্থ জীবন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজন করে। এ উপলক্ষে চিরিরবন্দর উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল এবং প্ল্যান বাংলাদেশ দিনাজপুরের উদ্যোগেও শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. ফিরোজ মাহমুদ।