দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বইয়ের গণ-আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শেখ ফিরোজ আহমেদ ও জাহাঙ্গীর আলমের স্মরণে গতকাল শহীদ ফিরোজ জাহাঙ্গীর দিবস পালিত হয়েছে। সকাল আটটায় ময়মনসিংহ শহরের গাঙ্গিনবার মোড়ে শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ ফিরোজ জাহাঙ্গীর স্মৃতি পরিষদ। পরে সেখানে সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ময়মনসিংহ শাখার সভাপতি আমির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, আওয়ামী লীগ নেতা ইউসুফ খান পাঠান, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এমদাদুল হক, জাসদ নেতা নজরুল ইসলাম প্রমুখ। ১৯৯০ সালের ২৮ নভেম্বর গাঙ্গিনারপার এলাকায় স্বৈরাচারবিরোধী মিছিল বের হয়। ওই মিছিলে পুলিশের গুলিতে ফিরোজ আহমেদ ও জাহাঙ্গীর আলম শহীদ হন।