প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরে পালিত হয়েছে ইশারা ভাষা দিবস। গতকাল সকালে গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভায় ইশারা ভাষায় ভাব আদান-প্রদানের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলা সমাজসেবা কার্যালয় গাজীপুরের উপপরিচালক শংকর শারণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইআরসিপিএইচ টঙ্গীর উপপরিচালক এস এম আনোয়ারুল করিম।