দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গতকাল শনিবার ঐতিহাসিক বালিশিরা পাহাড় কৃষক আন্দোলনের ৪৮তম দিবস পালন করা হয়েছে। সকালে বালিশিরা পাহাড় পুনরুদ্ধার পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ গনু মিয়া ও শহীদ ছালিক মিয়া স্মরণে কালীঘাট চা-বাগানে প্রতীকী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ করে কমিটির লোকজন। এ ছাড়া বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে টিকরিয়া বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়।