দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার’ স্লোগান নিয়ে গতকাল রোববার ঠাকুরগাঁওয়ে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন করার জন্য গতকাল রোববার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর আলম প্রধান, ব্যবসায়ী ফরিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।