দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল শুক্রবার গণহত্যা দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে (১৭ এপ্রিল) হানাদার বাহিনী উপজেলা শহরের সাতজনকে গুলি করে হত্যা করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সকাল সাড়ে নয়টায় পীরগঞ্জ প্রেসক্লাব থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসীন আলী। পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান শোভাযাত্রায় অংশ নেন। ওই দিনই পাইলট উচ্চবিদ্যালয় শহীদ মিনার মঞ্চে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইকরামুল হক প্রমুখ। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি|