দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা শহরে গতকাল শনিবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে গতকাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশিক্ষণ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাজুল ইসলাম খান। স্বাগত বক্তব্য দেন উপজেলার ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারিক সিদ্দিকী। সভা শেষে গত অর্থবছরে সেরা একজন পরিবারকল্যাণ সহকারী, একজন পরিবারকল্যাণ পরিদর্শিকা, একটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং একটি ইউনিয়নকে শ্রেষ্ঠ ঘোষণা করে সনদপত্র দেওয়া হয়।