প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী ও মৌলভীবাজারে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এরপর উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা হয়। মৌলভীবাজারে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে এক আলোচনা সভায় সভায় উপস্থিত ছিলেন জেলা শিশু-বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী।