দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্য দেব তথ্য নেব, দেশ গড়ায় অংশ নেব’ স্লোগানে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস। এ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয় এবং আলোচনা সভা হয়। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাফর আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়।