দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গতকাল বুধবার গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মৌলভীবাজার জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে আইডিইবি কার্যালয়ে আইডিইবি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে বক্তব্য দেন প্রকৌশলী রণধীর রায়, মো. কামরুজ্জামান প্রমুখ।