দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অতীতকে জানব, আগামীকে গড়ব’ স্লোগান সামনে রেখে নেত্রকোনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়কগুলো ঘুরে শোভাযাত্রাটি মোক্তারপাড়া পাবলিক হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. রহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন প্রমুখ।