দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি গত বুধবার ‘রোকেয়া দিবস’ ও ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালন করেছে। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে রোকেয়া ও মানবাধিকার দিবস বিষয়ে আলোচনা করেন সোসিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক জোবায়রা বিশ্বাস। এরপর বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ওপর প্রামাণ্যচিত্র রোকেয়া প্রদর্শিত হয়। প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন মানজারে হাসিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান, রেজিস্ট্রার ফেরদৌস আলী, ডেপুটি রেজিস্ট্রার, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।