দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস প্রমুখ বক্তৃতা করেন।