দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এ উপলক্ষে গতকাল সোমবার টিআইবির সচেতন নাগরিক কমিটি ও জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে শহরের ছমির উদ্দীন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এ ছাড়া সভায় বক্তব্য দেন মমতাজুল হক, আবদুর রশিদ, দেওয়ান কামাল আহমেদ, আবু মারুফ হোসেন, আবুজার রহমান, সাবেত আলী, নাসিমা বেগম, সাজিদুর রহমান প্রমুখ।